কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
Act No. ৫৮ of 2025
Enacted: 2025-01-01
Chapter 1
General
1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
[ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইয়াছে।] কাস্টমস আইন, ২০২৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; এবং সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১। (১) এই অধ্যাদেশ কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) যেই তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) কার্যকর হইবে সেই তারিখে এই অধ্যাদেশ কার্যকর হইবে।
2.২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২ এর সংশোধন ২। কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) দফা (১৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (১৯) এর উপ-দফা (ঞ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ঘ) দফা (২৪) এর উপ-দফা (ঙ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ঙ) দফা (৩০) এর উপ-দফা (চ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (চ) দফা (৪৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (ছ) দফা (৪৭) এর পর নিম্নরূপ নূতন দফা (৪৭ক) ও (৪৭খ) সন্নিবেশিত হইবে, যথা:- “(৪৭ক) “রাজস্ব নীতি বিভাগ” অর্থ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব নীতি বিভাগ;” এবং “(৪৭খ) “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” অর্থ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ;”।
3.৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৪ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
4.৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৫ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
5.৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৬ এর- (ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সচিব, রাজস্ব নীতি বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব নীতি বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে এবং সচিব, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।”। (খ) উপ-ধারা (১ক) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (১কখ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (ঘ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
6.৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮ এর সংশোধন ৬। উক্ত আইনের ধারা ৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
7.৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯ এর সংশোধন ৭। উক্ত আইনের ধারা ৯ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
8.৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০ এর সংশোধন ৮। উক্ত আইনের ধারা ১০ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
9.৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১ এর সংশোধন ৯। উক্ত আইনের ধারা ১১ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
10.১০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২ এর সংশোধন ১০। উক্ত আইনের ধারা ১২ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
11.১১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪ এর সংশোধন ১১। উক্ত আইনের ধারা ১৪ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
12.১২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫ এর সংশোধন ১২। উক্ত আইনের ধারা ১৫ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
13.১৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭ এর সংশোধন ১৩। উক্ত আইনের ধারা ১৭ এর উপ-ধারা (১) এর দফা (ট) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
14.১৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৮ এর সংশোধন ১৪। উক্ত আইনের ধারা ১৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
15.১৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪ এর সংশোধন ১৫। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
16.১৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫ এর সংশোধন ১৬। উক্ত আইনের ধারা ২৫ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ডের সহিত পরামর্শক্রমে,” শব্দগুলি ও চিহ্ন বিলুপ্ত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ডের সহিত পরামর্শক্রমে,” শব্দগুলি ও চিহ্ন বিলুপ্ত হইবে।
17.১৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৭ এর সংশোধন ১৭। উক্ত আইনের ধারা ২৭ এর উপ-ধারা (৪) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
18.১৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩০ এর সংশোধন ১৮। উক্ত আইনের ধারা ৩০ এর উপান্তটীকায় উল্লিখিত “, মূল্য” চিহ্ন ও শব্দ বিলুপ্ত হইবে।
19.১৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩২ এর সংশোধন ১৯। উক্ত আইনের ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর শর্তাংশ এর পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, সরকার যদি নির্ধারণ করে যে, ধার্যকৃত সুদ পরিশোধের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি গুরুতর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হইবেন, তাহা হইলে সরকার উক্তরূপ সুদ ধার্য করা হইতে বিরত থাকিতে পারিবে।”।
20.২০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৫ এর সংশোধন ২০। উক্ত আইনের ধারা ৩৫ এর উপ-ধারা (৩) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
21.২১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন ২১। উক্ত আইনের ধারা ৩৬ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “যে ক্ষেত্রে,” শব্দগুলি ও চিহ্নের পর উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং “সেই ক্ষেত্রে” শব্দগুলির পর উল্লিখিত “বোর্ড” শব্দ ও চিহ্ন বিলুপ্ত হইবে।
22.২২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন ২২। উক্ত আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
23.২৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪১ এর সংশোধন ২৩। উক্ত আইনের ধারা ৪১ এর উপ-ধারা (১) এর- (ক) দফা (ক) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। (খ) দফা (খ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) দফা (গ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
24.২৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪২ এর সংশোধন ২৪। উক্ত আইনের ধারা ৪২ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “তৃতীয় পক্ষ” শব্দগুলির পর “হইবে” শব্দ সংযোজিত হইবে এবং “বোর্ড” শব্দের পরিবর্তে “উহা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
25.২৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন ২৫। উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (১) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
26.২৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৪৯ এর সংশোধন ২৬। উক্ত আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
27.২৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫১ এর সংশোধন ২৭। উক্ত আইনের ধারা ৫১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
28.২৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫২ এর সংশোধন ২৮। উক্ত আইনের ধারা ৫২ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
29.২৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫৫ এর সংশোধন ২৯। উক্ত আইনের ধারা ৫৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
30.৩০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৫৬ এর সংশোধন ৩০। উক্ত আইনের ধারা ৫৬ এর দফা (ক) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
31.৩১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬৬ এর সংশোধন ৩১। উক্ত আইনের ধারা ৬৬ এর উপ-ধারা (৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
32.৩২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৬৯ এর সংশোধন ৩২। উক্ত আইনের ধারা ৬৯ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
33.৩৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭১ এর সংশোধন ৩৩। উক্ত আইনের ধারা ৭১ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
34.৩৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৪ এর সংশোধন ৩৪। উক্ত আইনের ধারা ৭৪ এর উপ-ধারা (১) এর দফা (ক) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
35.৩৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৬ এর সংশোধন ৩৫। উক্ত আইনের ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
36.৩৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৭৮ এর সংশোধন ৩৬। উক্ত আইনের ধারা ৭৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
37.৩৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮১ এর সংশোধন ৩৭। উক্ত আইনের ধারা ৮১ এর- (ক) উপ-ধারা (১) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
38.৩৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৮৮ এর সংশোধন ৩৮। উক্ত আইনের ধারা ৮৮ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
39.৩৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৪ এর সংশোধন ৩৯। উক্ত আইনের ধারা ৯৪ এর উপ-ধারা (৩) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “(খ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক নির্দেশিত সময়ে, স্থানে এবং পদ্ধতিতে অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম ও বিপজ্জনক পণ্য বিক্রয় বা অন্যবিধ উপায়ে বিলিবন্দেজ করা যাইবে।”।
40.৪০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৬ এর সংশোধন ৪০। উক্ত আইনের ধারা ৯৬ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
41.৪১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৯৭ এর সংশোধন ৪১। উক্ত আইনের ধারা ৯৭ এর- (ক) উপ-ধারা (১) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
42.৪২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০০ এর সংশোধন ৪২। উক্ত আইনের ধারা ১০০ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
43.৪৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০২ এর সংশোধন ৪৩। উক্ত আইনের ধারা ১০২ এর- (ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৩) এর শর্তাংশে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
44.৪৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০৩ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১০৩ এর সংশোধন ৪৪। উক্ত আইনের ধারা ১০৩ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
45.৪৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১০ এর সংশোধন ৪৫। উক্ত আইনের ধারা ১১০ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
46.৪৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১১ এর সংশোধন ৪৬। উক্ত আইনের ধারা ১১১ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
47.৪৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১২ এর সংশোধন ৪৭। উক্ত আইনের ধারা ১১২ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
48.৪৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১৭ এর সংশোধন ৪৮। উক্ত আইনের ধারা ১১৭ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর শর্তাংশে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
49.৪৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১১৯ এর সংশোধন ৪৯। উক্ত আইনের ধারা ১১৯ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
50.৫০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২১ এর সংশোধন ৫০। উক্ত আইনের ধারা ১২১ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি এবং “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
51.৫১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২২ এর সংশোধন ৫১। উক্ত আইনের ধারা ১২২ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
52.৫২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৫ এর সংশোধন ৫২। উক্ত আইনের ধারা ১২৫ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
53.৫৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৮ এর সংশোধন ৫৩। উক্ত আইনের ধারা ১২৮ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
54.৫৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১২৯ এর সংশোধন ৫৪। উক্ত আইনের ধারা ১২৯ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
55.৫৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩১ এর সংশোধন ৫৫। উক্ত আইনের ধারা ১৩১ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
56.৫৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৩ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৩ এর সংশোধন ৫৬। উক্ত আইনের ধারা ১৩৩ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
57.৫৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৬ এর সংশোধন ৫৭। উক্ত আইনের ধারা ১৩৬ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
58.৫৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৭ এর সংশোধন ৫৮। উক্ত আইনের ধারা ১৩৭ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
59.৫৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৩৮ এর সংশোধন ৫৯। উক্ত আইনের ধারা ১৩৮ এর দফা (ক) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
60.৬০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪৪ এর সংশোধন ৬০। উক্ত আইনের ধারা ১৪৪ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
61.৬১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৪৫ এর সংশোধন ৬১। উক্ত আইনের ধারা ১৪৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
62.৬২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫০ এর সংশোধন ৬২। উক্ত আইনের ধারা ১৫০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
63.৬৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫১ এর সংশোধন ৬৩। উক্ত আইনের ধারা ১৫১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
64.৬৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৫২ এর সংশোধন ৬৪। উক্ত আইনের ধারা ১৫২ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
65.৬৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৬২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৬২ এর সংশোধন ৬৫। উক্ত আইনের ধারা ১৬২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
66.৬৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭১ এর সংশোধন ৬৬। উক্ত আইনের ধারা ১৭১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত টেবিলের ক্রমিক নং ৪ এর বিপরীতে কলাম (৩) এর ২(গ) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
67.৬৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭৪ এর সংশোধন ৬৭। উক্ত আইনের ধারা ১৭৪ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
68.৬৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭৫ এর সংশোধন ৬৮। উক্ত আইনের ধারা ১৭৫ এর- (ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-ধারা (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৬) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন করিতে পারিবে, যথা:- (ক) সচিব, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান; এবং (গ) প্রতিটি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী সংস্থা বা প্রতিষ্ঠানের একজন করিয়া প্রতিনিধি।”; এবং (ঙ) উপ-ধারা (৮) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
69.৬৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৯৭ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৯৭ এর সংশোধন ৬৯। উক্ত আইনের ধারা ১৯৭ এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
70.৭০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২০০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২০০ এর সংশোধন ৭০। উক্ত আইনের ধারা ২০০ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং “নির্ধারিত” শব্দের পর “,” চিহ্ন বিলুপ্ত হইবে।
71.৭১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২০২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২০২ এর সংশোধন ৭১। উক্ত আইনের ধারা ২০২ এর- (ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
72.৭২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২১৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২১৬ এর সংশোধন ৭২। উক্ত আইনের ধারা ২১৬ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
73.৭৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২১৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২১৮ এর সংশোধন ৭৩। উক্ত আইনের ধারা ২১৮ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
74.৭৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২২ এর সংশোধন ৭৪। উক্ত আইনের ধারা ২২২ এর উপান্তটীকায় এবং বিধানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
75.৭৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২৪ এর সংশোধন ৭৫। উক্ত আইনের ধারা ২২৪ এর- (ক) উপান্তটীকায় উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” এবং “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
76.৭৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২২৫ এর সংশোধন ৭৬। উক্ত আইনের ধারা ২২৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ক) বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস এন্ড এক্সাইজ) ক্যাডার এ নিয়োগপ্রাপ্ত রাজস্ব নীতি বিভাগের বা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সদস্য পদে অথবা চলতি দায়িত্বে সদস্য পদে কর্মরত রহিয়াছেন; অথবা”।
77.৭৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৩৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৩৪ এর সংশোধন ৭৭। উক্ত আইনের ধারা ২৩৪ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এর দফা (খ) তে উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
78.৭৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪১ এর সংশোধন ৭৮। উক্ত আইনের ধারা ২৪১ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
79.৭৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪২ এর সংশোধন ৭৯। উক্ত আইনের ধারা ২৪২ এর দুই স্থানে উল্লিখিত “সরকার, বোর্ড” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
80.৮০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৪৬ এর সংশোধন ৮০। উক্ত আইনের ধারা ২৪৬ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
81.৮১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫২ এর সংশোধন ৮১। উক্ত আইনের ধারা ২৫২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২৫২ প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “২৫২। দেওয়ানি আদালতে মামলা দায়ের বারিত।- (১) রাজস্ব নীতি বিভাগ কর্তৃক কাস্টমস শুল্ক বা কর ধার্য, আরোপ এবং অব্যাহতি সম্পর্কিত কোনো আদেশের বিপরীতে কোনো দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাইবে না। (২) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ শুল্কায়ন বা আদায় সম্পর্কিত কোনো আদেশ বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের বিপরীতে কোনো দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাইবে না।"।
82.৮২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৪ এর সংশোধন ৮২। উক্ত আইনের ধারা ২৫৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
83.৮৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৫ এর সংশোধন ৮৩। উক্ত আইনের ধারা ২৫৫ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” এবং “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগের বা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
84.৮৪। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৮ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৮ এর সংশোধন ৮৪। উক্ত আইনের ধারা ২৫৮ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “শুল্ক হার অথবা” শব্দগুলি বিলুপ্ত হইবে এবং “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি ও “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (ঙ) ব্যাখ্যা অংশে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
85.৮৫। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৯ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৫৯ এর সংশোধন ৮৫। উক্ত আইনের ধারা ২৫৯ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” এবং “বোর্ডে” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
86.৮৬। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬০ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬০ এর সংশোধন ৮৬। উক্ত আইনের ধারা ২৬০ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
87.৮৭। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬১ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬১ এর সংশোধন ৮৭। উক্ত আইনের ধারা ২৬১ এর- (ক) উপ-ধারা (১) এর দফা (ক) এবং (ঙ) তে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ বা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
88.৮৮। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬২ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬২ এর সংশোধন ৮৮। উক্ত আইনের ধারা ২৬২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২৬২ প্রতিস্থাপিত হইবে, যথা:- “২৬২। পরামর্শ।- (১) এই আইন সংশোধন ও তদ্দ্বীন বিধি প্রণয়নের ক্ষেত্রে রাজস্ব নীতি বিভাগ নিয়মিতভাবে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থা ও বেসরকারি খাতের নিকট হইতে পরামর্শ গ্রহণ করিবে। (২) এই আইন ও তদ্দ্বীন প্রণীত বিধি বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে রাজস্ব বাস্তবায়ন বিভাগ নিয়মিতভাবে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থা ও বেসরকারি খাতের নিকট হইতে পরামর্শ গ্রহণ করিবে। (৩) রাজস্ব নীতি বিভাগ এই আইন সংশোধন ও তদ্দ্বীন বিধি প্রণয়নের পূর্বে এবং ক্ষেত্রমতে, আইনের ধারা ২৫ এর অধীন শুল্ক ও কর হইতে অব্যাহতি প্রদানের পূর্বে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ গ্রহণ করিবে।"।
89.৮৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৩ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৩ এর সংশোধন ৮৯। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৩ এর সংশোধন।- উক্ত আইনের ধারা ২৬৩ এর- (ক) উপ-ধারা (১) উল্লিখিত “সরকার, বোর্ডের সহিত পরামর্শক্রমে” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ রাজস্ব নীতি সংক্রান্ত বিষয়ে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (১) এর পর নিম্নরূপ উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(১ক) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।”।
90.৯০। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৪ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৪ এর সংশোধন ৯০। উক্ত আইনের ধারা ২৬৪ এ উল্লিখিত “সরকার, বোর্ড এবং” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
91.৯১। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৪ক এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৪ক এর সংশোধন ৯১। উক্ত আইনের ধারা ২৬৪ক এর পরিবর্তে নিম্নরূপ ২৬৪ক প্রতিস্থাপিত হইবে, যথা:- “২৬৪ক। বিশেষায়িত কার্যকরী ইউনিট।- (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব নীতি সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিশেষ কার্যাবলি সম্পাদনের জন্য এক বা একাধিক বিশেষায়িত কার্যকরী ইউনিট গঠন করিতে পারিবে, উহাতে প্রয়োজনীয় সংখ্যক কাস্টমস কর্মকর্তা নিয়োগ করিতে পারিবে এবং উক্ত কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলি নির্দিষ্ট করিতে পারিবে। (২) এই আইনের উদ্দ্যেশপূরণকল্পে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিশেষ কার্যাবলি সম্পাদনের জন্য এক বা একাধিক বিশেষায়িত কার্যকরী ইউনিট গঠন করিতে পারিবে, উহাতে প্রয়োজনীয় সংখ্যক কাস্টমস কর্মকর্তা নিয়োগ করিতে পারিবে এবং উক্ত কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলি নির্দিষ্ট করিতে পারিবে।”।
92.৯২। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৫ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৫ এর সংশোধন ৯২। উক্ত আইনের ধারা ২৬৫ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) ও (১ক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) এই আইনের অন্য কোনো বিধানে বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই থাকুক না কেন, রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব নীতি সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় শর্ত, বিধিনিষেধ ও পদ্ধতি নির্ধারণপূর্বক এই আইনের অধীন যেকোনো কার্যক্রম ইলেকট্রনিকভাবে সম্পাদন করার নির্দেশ প্রদান করিতে পারিবে। (১ক) এই আইনের অন্য কোনো বিধানে বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই থাকুক না কেন, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় শর্ত, বিধিনিষেধ ও পদ্ধতি নির্ধারণপূর্বক এই আইনের অধীন যেকোনো কার্যক্রম ইলেকট্রনিকভাবে সম্পাদন করার নির্দেশ প্রদান করিতে পারিবে।”।
93.৯৩। ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৬ এর সংশোধন
২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২৬৬ এর সংশোধন ৯৩। উক্ত আইনের ধারা ২৬৬ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২৬৬ প্রতিস্থাপিত হইবে, যথা:- “২৬৬। আদেশ, ফরম, নোটিশ ব্যাখ্যা বা সার্কুলার জারির ক্ষমতা।- (১) রাজস্ব নীতি বিভাগ, এই আইন বা বিধির রাজস্ব নীতি সংক্রান্ত বিধানাবলি প্রতিপালনের জন্য, এই আইনের বিধানাবলির সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আদেশ, ফরম, নোটিশ, ব্যাখ্যা বা সার্কুলার জারি এবং প্রকাশ করিতে পারিবে। (২) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বা, ক্ষেত্রমত, কমিশনার অব কাস্টমস (বন্ড) বা কমিশনার অব কাস্টমস (মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) বা অন্য কোনো কমিশনার অব কাস্টমস বা ডিরেক্টর জেনারেল, তাহাদের স্ব স্ব এখতিয়ার অনুযায়ী এই আইন বা বিধির বিধানাবলি প্রতিপালনের জন্য, এই আইনের বিধানাবলির সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আদেশ, ফরম, নোটিশ, ব্যাখ্যা বা সার্কুলার জারি এবং প্রকাশ করিতে পারিবে।”।
