BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন2. ২। P O No 127 of 1972 এর Article 10 এর সংশোধন

Bangladesh Bank (Amendment) Ordinance, 2024 [রহিত]

Act No. ০১ of 2024

Enacted: 2024-01-01

Chapter 1
General

1.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

Bangladesh Bank Order, 1972 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।   (১) এই অধ্যাদেশ Bangladesh Bank (Amendment) Ordinance, 2024 নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

2.২। P O No 127 of 1972 এর Article 10 এর সংশোধন

P O No 127 of 1972 এর Article 10 এর সংশোধন ২। Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 10 এর clause (5) এর প্রান্তস্থিত কোলন ":" চিহ্নের পরিবর্তে ফুলস্টপ "." চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং proviso বিলুপ্ত হইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.