BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General50488. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন50489. ২। রহিতকরণ ও হেফাজত

Medical Colleges (Governing Bodies) (Repeal) Act, 2021

Act No. ১৭ of 2021

Enacted: 2021-01-01

Chapter 1
General

50488.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 রহিতকরণকল্পে প্রণীত আইন যেহেতু Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : - সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।   (১) এই আইন Medical Colleges (Governing Bodies) (Repeal) Act, 2021 নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

50489.২। রহিতকরণ ও হেফাজত

রহিতকরণ ও হেফাজত ২।  (১) Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- ক) কৃত কার্যক্রম ও গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; খ) গৃহীত কোন কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; গ) জারিকৃত প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, নীতিমালা, অনুমোদন, মনোনয়ন, যদি থাকে, তবে উহা সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত, এইরূপে কার্যকর থাকিবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; এবং ঘ) দায়েরকৃত কোন মামলা বা কার্যধারা কোনো আদালতে চলমান থাকিলে উহা এইরূপে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.