BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General54357. ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন54358. ২। Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

The Excises and Salt (Amendment) Ordinance, 2025

Act No. ০২ of 2025

Enacted: 2025-01-01

Chapter 1
General

54357.১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

The Excises and Salt Act, 1944 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ১।   (১) এই অধ্যাদেশ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

54358.২। Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন ২।  The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর "SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর- (ক) Para (a) এ উল্লিখিত "Taka 300 (three hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 700 (seven hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) Para (b) এ উল্লিখিত "Taka 3000 (three thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 4000 (four thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.